Sunday, September 11, 2022
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ
প্রস্ততিমূলক পরীক্ষা- ২০২২ ইং
বিষয়ঃ সমাজকর্ম (সৃজনশীল) কোড: ২৭২
শ্রেণীঃ দ্বাদশ পত্র দ্বিতীয়
পূর্ণমানঃ ৪০
সময়ঃ ১ ঘন্টা ৪০ মিনিট
( যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও । প্রতিটি প্রশ্নের মান ১০ )
১। বিগত বছরের হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকদের প্রধান ফসলের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসাসেবা ও সংকট দেখা আয় রোজগার না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে পারেনি।
ক) Common Human Needs গ্রন্থটি কে রচনা করেন ? ১
খ) শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়? ২
গ) উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদা অনুপস্থিতি লক্ষণীয়? ব্যাখ্যা কর । ৩
ঘ) উদ্দীপকে অনুপস্থিত মানবজীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
২। সাভারে একটি গার্মেন্টসের মালিক ও শ্রমিক দ্বন্দ্বের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে নিম্নশ্রেণির কর্মচারীদের ছাঁটাই করে মালিক নতুন করে কারখানা শুরু করতে চাইলে তারা প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। উচ্চবিত্ত কর্মকর্তাদের সমস্যা না হলেও নিম্নশ্রেণির কর্মীদের পথে বসতে হয়। এদের সমস্যা সমাধান ও উভয়পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন উপলব্ধি করে।
ক) ক্লিনিক্যাল সমাজকর্ম কি? ১
খ) প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝো? ২
গ)উদ্দীপকের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের কোন বিশেষায়িত শাখার তৃতীয় পক্ষ হিসেবে কাজ করতে পারে? ব্যাখ্যা কর। ৩
ঘ)উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে তৃতীয় পক্ষ কিভাবে ভূমিকা রাখতে পারে? মতামত দাও। ৪
৩। রাজিব একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরির চেষ্টা করেছেন। তবে প্রচলিত মজুরি কাঠামোতে চাকরি করতে ইচ্ছুক থাকা সত্বেও তিনি চাকরি পেতে অসমর্থ হন। অন্যদিকে পুঁজি না থাকায় তার পক্ষে ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। তাই বর্তমানে তিনি অনেকাংশে হতাশাগ্রস্থ।
ক) অপুষ্টি কি? ১
খ) বাল্যবিবাহ বলতে কী বোঝ ? ২
গ) রাজিবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কি হতে পারে? তা বিশ্লেষণ কর । ৪
৪। অর্কের বয়স ১৫ বছর। সে যানবাহন ভাংচুরের ঘটনায় অপরাধী। একটি বিশেষ আদালতে তাকে হাজির করা হলে আদালত শর্তসাপেক্ষে তাকে মুক্তি দিল।
ক) গ্রামীণ সমাজসেবা ( USS) এর কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীন? ১
খ) শহর সমাজসেবা ( USS) বলতে কী বোঝায়? ২
গ) উদ্দীপকে ইঙ্গিত কৃত বিশেষ আদালত কেন অর্ককে মুক্তি দিল ? ব্যাখ্যা করো। ৩
ঘ) শাস্তি নয়, সংশোধনই ইঙ্গিত কৃত বিশেষ আদালতের মূল দর্শন- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। ৪
৫। জনাব মিজান একজন সমাজ সচেতন ব্যক্তি। তিনি কক্সবাজার জেলার Save Rohibga’ নামে একটি মানব হিতৈষী সংস্থা গড়ে তোলেন। এর উদ্দেশ্য হচ্ছে রাখাইন থেকে আগত শরণার্থীদের মানবিক সাহায্য প্রদান। এজন্য তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ব্যাপক অর্থ সংগ্রহ করেন।
ক) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ১
খ) UCEP এর লক্ষ্য দল কারা । ২
গ) জনাব মিজানের Save Rohibga সংস্থার সাথে তোমার পাঠিত বাংলাদেশের কোন সংস্থা প্রতিষ্ঠার পটভূমির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সংস্থাটির কার্যক্রম বর্তমানে আরো বিস্তৃত- পাঠ্যপুস্তকের এর আলোকে বিশ্লেষণ কর। ৪
৬। মস্তিষ্কের বিকাশ জনিত এক ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করেছেন জনাব সাইমা ওয়াজেদ পুতুল । এ প্রতিবন্ধিতার শিকার শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনয়ন চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে তিনি নিবেদিতপ্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৭ সালে এই মহতী কর্মের জন্য তাকে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন সম্মানে ভূষিত করে।
ক) মাদকদ্রব্য( ইয়াবা) শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ১
খ) বাল্যবিবাহ বলতে কী বোঝায়? ২
গ) উদ্দীপকে উল্লিখিত মস্তিষ্কের বিকাশ জনিত কোন সমস্যার ইঙ্গিত রয়েছে ? ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সমস্যাটির প্রভাব ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত- বিশ্লেষণ কর।
৭। নিরপরাধ রাশেদ আইন-শৃঙ্খলা বাহিনীর নির্মম অত্যাচারে আজ পঙ্গু। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে মা। মিথ্যা মামলায় জেল খাটছে রাশেদ। সংবাদপত্রে প্রকাশিত এমন একটি সংবাদ দেখে বাংলাদেশের একটি প্রতিষ্টিত প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে কেসটি গ্রহণ করে। রাশেদের মৌলিক অধিকার রক্ষায় সরেজমিনে তদন্ত শুরু করে। আটকের স্থান পরিদর্শন সহ তথ্য সংগ্রহ করে জেলখানায় রাশেদের সাথে সাক্ষাৎ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছে এবং মামলা পরিচালনা করে অবশেষে রাশেদ মুক্তি পেয়েছেন প্রতিষ্ঠানটি তে চেয়ারম্যান সহ ছয়জন সদস্য রয়েছেন। সংসদ ২০১০ সালের ২২ শে জুন প্রতিষ্ঠানটি পূর্ণ গঠিত হয়।
ক) দুর্যোগ ব্যবস্থাপনা কি ? ১
খ) বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের স্বাবলম্বী করতে কিভাবে সাহায্য করবে? ২
গ) উদ্দীপকের রাশেদকে সাহায্য করছে কোন প্রতিষ্ঠান ? ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিভাবে রাশেদকে ন্যায় বিচার প্রদানের সফল হল? মতামত দাও। ৪
৮। উচ্চশিক্ষিত বিধান একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর এই প্রতিষ্ঠান থেকে মূলত দুঃস্থ অসহায় নারী ভূমিহীন এবং প্রায় ভূমিহীনদের বিনা জামানতে ঋণ দেওয়া হয় দলীয় ভিত্তিতে এ ঋণ দেওয়া হয়। এ প্রতিষ্ঠান থেকে শুধু ঋণ দেওয়া হয় না বরঞ্চ ঋণের এর ব্যবহার তদারকি করে তা সঠিকভাবে আদায়ও করা হয় । ঋণগ্রহীতারা কেবল সদস্য নয় বরং মালিকও।
ক) ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? ১
খ) প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর ? ২
গ) উদ্দীপকের বিধানের প্রতিষ্ঠান বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সামঞ্জ্যপূর্ণ? নিরূপণ কর। ৩
ঘ) বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর। ৪
৯। জামাল সন্দ্বীপে বেড়াতে গিয়ে বেশকিছু সুউচ্চ চারতলা বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান দেখে অবাক হয়। অনুসন্ধানে সে জানতে পারে এসব ইমারত দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ সংস্থার স্বেচ্ছা সেবিরা দুর্যোগের আগাম পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাইকিং করলে দুর্গত এলাকার জনগণ ঐ আশ্রয় কেন্দ্রে অবস্থান করে। সংস্থাটি প্রয়োজনে জরুরি ভিত্তিতে অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করে।
ক) UNDP এর পূর্ণরূপ কি? ১
খ) আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়। ২
গ) উদ্দীপকে কোন সংস্থার কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে ? নিরূপণ কর। ৩
ঘ) দুর্যোগ আক্রান্ত মানুষের কল্যাণে উক্ত সংস্থার আরো যেসব ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ কর। ৪
১০। গণমাধ্যম বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান এক পর্যায়ে শিক্ষক গণমাধ্যম বিষয়ক আলোচনা করেন। গণমাধ্যম জনগণের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য সরবরাহ করে। জনগণ সরাসরি তা দেখতে শুনতেও পড়তে পারে। তিনি কিছু গণমাধ্যম এর উদাহরণ দেন । যেমন- রেডিও, টিভি,, চলচ্চিত্র, সঙ্গীত ইত্যাদি। এসব মাধ্যম সমূহ জনমত গঠনে সহায়তা করে।
ক) ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস -এটি কার উক্তি? ১
খ) উচ্চ ও আদালত নিম্ন আদালত কি ? বুঝিয়ে লেখ। ২
গ) উদ্দীপকে ইঙ্গিত কৃত গণমাধ্যম এর প্রকারভেদ উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে বিবৃত উদাহরণসমূহ কি প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে? বিশ্লেষণ কর। ৪
১১। আসাদ বিয়ে করেছেন তিন মাস হল। কিন্তু তিনি ভাবছেন বিয়ের সময় চুক্তিকৃত সব টাকা ও উপহার এখনো বাকি রয়েছে। তাই নাজমা প্রায় চাপ দিচ্ছেন। কিন্তু এতে ফল না পাওয়ায় নাজমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বর্তমান নির্যাতনের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে ।
ক) মাদক নিয়ন্ত্রণ অধ্যাদেশে কোন সালে পাশ হয়? ১
খ) সামাজিক আইন বলতে কি বুঝায়? ২
গ) উদ্দীপকে নাজমা কোন কোন আইনের মাধ্যমে সহায়তা পেতে পারেন ? ব্যাখ্যা দাও। ৩
ঘ) উদ্দীপকের আসাদের মত ব্যক্তিদের সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধের উদ্দেশ্যে এ আইনটি প্রণীত হয়েছে- মতামত দাও। ৪
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ ,কৃষি
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ
প্রস্ততিমূলক পরীক্ষা- 2022 ইং
বিষয়ঃ কৃষি কোড: 110
শ্রেণীঃ এস,এস,সি, পরীক্ষার্থী
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১.৩০ মিনিট
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও
১। শফিক সাহেব উন্নত জাতের গম চাষ করার জন্য বিষ সংগ্রহ করলেন। বীজগুলো আত্মহত্যার হার পরীক্ষা করার জন্য 100 গ্রাম বীজের সম্পূর্ণ আদ্রতা বের করে 90 গ্রাম ওজন পেলেন এরপর সতেজতা পরীক্ষা করে ফসলের আকাঙ্ক্ষিত ফলন পেলেন
ক) মাটি কাকে বলে?
খ) মাছ চাষের প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন?
গ) শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতা হার নির্ণয় করো
ঘ) শফিক সাহেবের বীজ পরীক্ষা কার্যক্রম মূল্যায়ন করো।
২। আজাদী লেয়ার খামারে একশটি বাড়ান তো ভুল কি আছে। খাদ্য সঠিক ব্যবহার জানতে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে গেলে খাদ্যের মান অভিমান বিষয়ে পরামর্শ পেয়ে উপকৃত হন
ক) মৎস্য অভিয়াক্রম কি?
খ) পুকুরে চুন প্রয়োগ করা হয় কেন?
গ) আজাদের খামারে প্রতি সপ্তাহের খাদ্যের পরিমাণ নির্ণয় করো।
ঘ) প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে যৌক্তিকতা ব্যাখ্যা করো।
৩।এখানে বৃত্ত হবে ছবি হবে
ক) ধাপ কাকে বলে?
খ) রোনিং বলতে কী বোঝো
গ) ৫ শতক জমিতে উদ্দীপকে উল্লেখিত কৃষি উপকরণ প্রয়োগকৃত সারের পরিমাণ নির্ণয় করো।
ঘ) উল্লেখিত উপকারিতার গুরুত্ব বিশ্লেষণ করো
৪। হারুন মিয়ার বাড়ী উপকূলীয় অঞ্চলে এই বছর বন্যা দেখা দেওয়ায় তাদের গ্রাম পানি প্লাবিত হয় এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়
ক) দর্পণ বীজতলা কি?
খ) প্রোলন কিভাবে ফসলকে খরা সহনশীল করে?
গ) উদ্দীপকে সৃষ্টি বন্যা জনিত সমস্যাগুলো চিহ্নিত করো।
ঘ) হারুন মিয়ার গ্রামীণ গবাদিপশুর রক্ষার কৌশল ব্যাখ্যা করো।
৫।একদিন বেলায় ছাড় পানিতে আসার সময় অনেক গুলো ঔষধি গাছের বিভিন্ন অংশ নিয়ে আসলেন এইভাবে তিনি শিক্ষার্থীদের এগুলো চিহ্নিত করে তালিকা করতে বললেন স্যারের নিয়ে আসা অংশগুলোর মধ্যে নিজের দু'টি ফল দেওয়া আছে।
ক) ভেষজ উদ্ভিদ কি ?
খ) চিকিৎসা ক্ষেত্রে তুলসী উদ্ভিদের উপকারিতা লেখ?
গ) B ফলটির ভেষজ ব্যবহার লেখ। ।
ঘ) A ফল অনেক রোপেন উপক্রম ব্যবহার হয় বশ্লেষন কর।
৬। যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার যুবক আব্দুল্লাহ 2 শতক জমিতে নার্সারি তৈরি করেন এবং 18*12 সেমি পরিব্যাস চারা উৎপাদন করেন । চারা বিক্রি করে আবদুল্লাহ লাভবান হন।
ক) কাঠ সিজনিং কী ?
খ) প্রেয়িং স্টক বলতে কি বোঝায় ?
গ) আব্দুল্লাহর নার্সারিতে উৎপদিত চারার সংখ্যা নির্ণয় কর ।
ঘ) আব্দুলাহার নার্সারিত করার পরিকল্পনা মূল্যায়ন কর।
৭। রিপন সাহেব চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকার উন্ননের দিকে মনোনিবেশ করেন। তিনি তার এলাকার ক্ষদ্র কুষকদের নিয়ে একটি কৃসি সমবায় সমিতি গঠন করেন।
ক) কৃষি সমবায় কী ?
খ) কৃষি সমবায় গঠন কেন প্রয়োজন ব্যাখ্যা করো?
গ) উদ্ধীপকের সংগঠনটি তৈরিতে প্রাথমিক ভাবে কী কাজ করতে হবে ? ব্যাখ্যা কর ।
ঘ) উপযুক্ত সংগঠনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
৮।মুক্তার হোসেন একজন প্রাত্তিক চাষি। তিনি যুব উন্নয়ন অদিদপ্তর থেকে পারিবারিক দুন্ধ থামারের উপর প্রমিক্সণ গ্রহণ করে দুটি উন্নত জাতের জার্মি গুরু পালন শুরু করেন। তিনি প্রতিদিন 20 লিটার দুধ এবং প্রতি লিটার ;দুধ 60 টাকা দরে বিক্রি করেন।
ক) দুন্ধ মুনাফা কি ?
খ) দুধ পান্ডরি করনের সুবিধা কি কি ?
গ) মুক্তার হোসেন খামার থেকে 3 মাসে কি পরিমান আয় হেব নির্ণয় কর।
ঘ) মুক্তার হোসেন উদ্যেগটি কি দারিদ্র বিশেষণ ভূমিকা রাকবে ? মতামত দাও। ম
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ
অর্ধ পরীক্ষা- 2022 ইং
বিষয়ঃ ভূগোল বিষয় কোড: ১২৫
পূর্ণমানঃ ৩০ একাদশ শ্রেণী সময়ঃ ১.৩০ মিনিট
💡সৃজনশীল প্রশ্ন💡
যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও।
১।
ক. পর্বত কাকে বলে?
খ. স্তূপ পর্বত কী?
গ. উদ্দীপকে ‘গ’ চিহ্নিত পর্বতের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত পর্বতের পার্থক্য বিশ্লেষণ কর।
২।
ক. ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?
খ. ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তর দুটোর তুলনামূলক বিশ্লেষণ কর।
৩। প্রান্তি ঘরের মধ্যে একটি ঝাঁকুনি অনুভব করল। সে ঘরের ঝুলন্ত
বস্তুগুলোকে দুলতে দেখল এবং বাইরে মানুষ দৌড়াদৌড়ি করছে দেখতে পেল ।
ক. ভূ আলোড়নের সংজ্ঞা দাও ।
খ. “আবহাওয়ার তারতম্য বিচূর্ণীভবনের কারণ”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ কর।
৪। যেসব প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূমিরূপের দ্রুত পরিবর্তন হয়, তাদের মধ্যে নদীর ভূমিকাই সবচেয়ে বেশি। নদীর তিনটি অবস্থা, যেমন- পার্বত্য অবস্থা, সমভূমি অবস্থা এবং বদ্বীপ বা শেষ অবস্থা। ও সকল অবস্থায় নদী বিভিন্ন প্রকার কার্যের মাধ্যমে নানা ধরনের
ভূমিরূপ গঠন করে থাকে ।
ক. নদী কাকে বলে?
খ. নদীর ক্ষয়জাত ও সঞ্চয়জাত কার্য বলতে কী বোঝ?
গ. “নদীর শেষ অবস্থায় সঞ্জয়কার্য সংঘটিত হয়”- উক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. “নদী বিভিন্ন প্রকার কার্যের মাধ্যমে নানা ধরনের ভূমিরূপ গঠন করে”- উক্তিটির আলোকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো উপস্থাপন কর।
৫। নজীব দীর্ঘ দশ বছর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ঢাকায় আসে। এখানকার গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণ তার জন্য একটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।
ক. CFC এর পূর্ণরূপ কী?
খ. জীবের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
গ. মানবদেহের ওপর উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উক্ত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
৬। শিমু তার আবহাওয়াবিদ বাবার কাছে জানতে পারে বেতার যোগাযোগে বায়ুমন্ডলের স্তরের ভূমিকা রয়েছে এবং বায়ুমন্ডলের এমন একটি স্তর রয়েছে, যা না থাকলে প্রাণিকুলের দেহ পুড়ে যেত এবং অন্ধ হয়ে যেত।
ক. স্ট্রাপোপজ কাকে বলে ?
খ. এক্সোস্ফিয়ার বলেত কী বোঝ ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আলোচিত বেতার তরঙ্গ যে স্তরে প্রতফিলিত হয় সে স্তরের ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে আলোচিত যে স্তরটি না থাকলে প্রাণিদেহ পুড়ে যেত সে স্তরের বর্ণনা দাও এবং প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধর। ।
ঘ) উদ্দীপকের জয় ও তার বাবার অর্থনৈতিক কার্যাবলি কি একই পর্যায়ের ? তোমার মত পক্ষে যুক্তি প্রদান করো।
৮। আঁখির বাড়ি টাঙ্গাইল। সে তার স্কুলের বন্ধুদের সাথে বান্দরবান শিক্ষাসফরে গেল। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ দেখে সে খুবই আনন্দিত হলো
ক) বরেন্দ্র ভূমি কাকে বলে?
খ) বাংলাদেশ কেন প্লাবন সমভূমি গঠিত হয়েছে। ব্যাখ্যা করো?
গ) আঁখির বসবাসকৃত অঞ্চলের ভূপ্রকৃতি নির্ণয় করো।
ঘ) আঁখির শিক্ষা সফরকৃত সম্পর্কিত অঞ্চলের ভূপ্রকৃতি নির্ণয় করো
চাঁন্দাশ ডিগ্রি কলেজ
চাঁন্দাশ ডিগ্রি কলেজ
মহাদেবপুর, নওগাঁ।
অর্থনীতি ২য়পত্র
সময়: ১.৩০ মিনিট পূর্ণমান: ৪০
যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও।
১। দমােদর ইউনিয়নের করিম চেয়ারম্যান একজন স্বৈরাচারী মনােভাবাপন্ন ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করতেন। তার সকল নির্দেশনা ইউনিয়নবাসীর জন্য বাধ্যতামূলক ছিল। ইউনিয়নের শিক্ষিত অশিক্ষিত ধনী- দরিদ্র কারোর মতামতকেই তিনি গ্রাহ্য করতেন না।
ক) বহুমুখী খামার কাকে বলে?
খ) কৃষিজোত বলতে কী বোঝো?
গ) কৃষি পণ্য বিপণনের কৃষক রফিক উদ্দিন এর সমস্যাগুলো আলোচনা করো।
ঘ) কৃষি পণ্য বিপণন এর সমস্যা সমাধানে সরকারকে গৃহীত পদক্ষেপ ছাড়া আর কি কার্যকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে ? ব্যাখা করো।
২। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সনাতন পদ্ধতিতে চাষাবাদ হলেও বর্তমানে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি উৎপাদনে বৈচিত্র এসেছে। যার জন্য পূর্বের তুলনায় কৃষকদের বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হচ্ছে। কিন্তু নানা কারণে কৃষক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কৃষিঋণ সংগ্রহ করতে পারে না। অতিসম্প্রতি সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ অতি সহজ মূ্ল্য করছে। যার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনে পরিলক্ষিত হচ্ছে।
ক) কৃষিজোত কাকে বলে?
খ) মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তত্ত্বের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্যমূল্য পায় না-ব্যাখ্যা করো।
গ) প্রাতিষ্ঠানিক উৎস থেকে ডিম সংগ্রহ কিশোরকে সমস্যাসহ উৎপাদকের আলোকে বর্ণনা করো।
ঘ) কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ যথেষ্ট কি? তোমার মতামত দাও।
৩। জব্বার ও সালাম দুই বন্ধু। দুজনেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। জব্বার তারেক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করে। কিন্তু সালামের জমির পরিমাণ বেশি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এবং উৎপাদিত ফসল বাজারে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে।
ক) কৃষি পণ্য বিপণন কি?
খ) কৃষি খামার ও কৃষি জোত কি এক ? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপক অনুযায়ী করে এই ধরনের সুবিধা গুলো আলোচনা করো।
ঘ) উদ্দীপকের আলোকে জব্বার ও সালামের খামারের মধ্যে মধ্যে তুলনা করো।
৪। বিংশ শতাব্দীর গোড়ার দিকে পাট ও পাটজাত পণ্যের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল। কিন্তু একে শতাব্দীর শেষার্ধে পলিথিন নাইলন ও প্লাস্টিক সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বেড়ে যায় এবং পাটের ব্যবসা দেখা দেয়। 1 জানুয়ারি 2002 থেকে ঢাকা শহরে এবং মার্চ 2002 থেকে সারাদেশে সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাপক ব্যবহারের উদ্যোগ নেয়। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্নোচন করার শিল্পের বিকাশের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
ক) আমদানি বিকল্প শিল্প কি?
খ) কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে। ব্যাখ্যা করো?
গ) উদ্দীপকের আলোকে পাটের ব্যবসা মন্দা দেখা দেওয়ার কারণগুলো ব্যাখ্যা করো।
ঘ) পাট শিল্পের সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত হয়েছে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৫। দক্ষিণ এশিয়ার কৃষি প্রধানিএকটি দেশ। দেশটিতে বাণিজ্য ঘাটতি লেগেই আছে। উচ্চশিক্ষিত উদ্যোক্তা সে দেশের সরকারকে দেশে উৎপাদিত কাঁচামালের সাহায্য শিল্পজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পণ্যের পরামর্শ দিল এবং এমন কিছু পণ্য উৎপাদন করতে অনুরোধ করলো যেগুলো বর্তমানে আমদানি করতে হয় এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় শিল্পের প্রসার ঘটবে।
ক) শিল্প কাকে বলে?
খ) বাংলাদেশের প্রধান প্রধান বৃহৎ শিল্প গুলোর নাম লেখ?
গ) উদ্দীপকে উল্লেখিত শিল্প কিভাবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি মেটাতে পারে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের আলোকে বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আলোচনা করো ।
৬। বাংলাদেশের জলবায়ু খাদ্য ও সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট ইত্যাদি অনেক কারণের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার শিক্ষার প্রসার নারীশিক্ষার প্রসার ক্ষমতায়ন ও বহুবিবাহ নিষিদ্ধকরণ জাতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে তথাপি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক দেশের তুলনায় বেশি যেমন 2012 সালের হিসাব অনুযায়ী দেশের স্থল জন্মহার ছিল 20.5 মৃত্যুর হার ছিল 6 বহিরাগমন ২ বহির্গমন হার ৪ছিল
ক) অভিবাসন কি?
খ) মানবসম্পদ উন্নয়ন কিভাবে আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক?
গ) উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো
ঘ) জনসংখ্যা বৃদ্ধির হার রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ যথেষ্ট কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৭।
ক) স্থল জন্মহার কি?
খ) কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন?
গ) উদ্দীপক থেকে নিম্ন জনসংখ্যা ও অতি জনসংখ্যা উল্লেখ করো।
ঘ) প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত কেন ? ব্যাখ্যা করো
৮ ।
ক) সূচক সংখ্যা কী ?
খ) রপ্তানি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ) চিত্র অনুযায়ী মুদ্রাস্ফাতির পরিমাণ নির্ণয় করো।
ঘ) চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করো।
৯। উন্নয়নশীল দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঘাটতি ব্যয় ও অতিরিক্ত অর্থের যোগান সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে ফলে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এমত অবস্থায় বাজারে প্রদত্ত খাদ্য সামগ্রী দোকান থাকা সত্বেও নিম্নবিত্ত মানুষের সংসার চালাতে কষ্ট হয় এই জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হয়।
ক) মুদ্রাস্ফীতি কি?
খ) সীমিত আয়ের মানুষের উপর মুদ্রাস্ফীতির কিরূপ প্রভাব পড়ে ?
গ) উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লেখিত সমস্যা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ গুলো বর্ণনা করো।
১০। মিস্টার আলতাফ একজন ইংল্যান্ড ব্যবসায়ী বাঙালি। তিনি দীর্ঘদিন যাবত লন্ডনে বসবাস করেছেন নিজের দেশে সমৃদ্ধ সবসময় খোঁজ খবর নেন। একদিন তিনি পত্রিকায় দেখে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছে। তার রপ্তানির পরিমাণ এবং আমদানি ও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য হচ্ছেন সরকার ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে খুব খুশি হন।
ক) বিশ্বায়ন কি?
খ) আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার দুটি কারণ লেখ?
গ) উদ্দীপকের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ) বাণিজ্য ঘাটতি দূর করনে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
১১। সেলিম সাহেব একটি উন্নয়নশীল দেশের আদিবাসী। তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য নিজস্ব সঞ্চয়পত্রের কাছে থেকে অর্থ সংগ্রহ ব্যর্থ হয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণে বাধ্য হন সরকারকেও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ঋণ গ্রহণ করতে হয়। সরকার বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক থেকে সহজেই ঋণ গ্রহণ করতে পারেন।
ক) আমদানি শুল্ক কি ?
খ) প্রত্যক্ষ কর বলতে কী বোঝো?
গ) উদ্ভিজ্জ উৎস গুলো উল্লেখ করা হয় তা ব্যাখ্যা করো।
ঘ) সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্য ও সেলিম সাহেবের ঋণ গ্রহণের উদ্দেশ্য এক- মূল্যায়ন করো।
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ
নির্বাচনী পরীক্ষা -২০২২ ইং
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ
শ্রেনিঃ দশম
বিষয়ঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সময়ঃ ২ ঘণ্টা পূর্ণমানঃ৪০ যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও
১।তুলি তার মামার সাথে জাদুঘর দেখতে গেল।সেখানেসে দেখলমাটিরপুতুল,পুরনো টাকা,বইয়ের পাতা, মাটির পুতুল,আগের দিনের টাকা-পয়সা দেখতে পেল।
(ক)টয়েনবির মতে ইতিহাস কী?
(খ)বিষয়বস্তুগত ইতিহাস বলতে কী বুঝ?
(গ)তুলির দেখা জিনিসগুলো কোন ধরনের উপাদান?ব্যাখ্যা কর।
(ঘ)”উদ্দীপকের জিনিসগুলো ইতিহাসকে সমৃদ্ধ করে” বিশ্লেষণ কর।
২।তাবাসসুমটিভিতে ‘দাদাগিরি’ অনুষ্ঠানদেখছে।সেখানেমালদহ, বীরভূম,মুর্শিদাবাদ,ওবর্ধমানজেলাথেকেপ্রতিযোগিতারা অংশগ্রহণ করেছে। তাবাসসুমের দাদা বললেন যে,এসব অঞ্চল প্রাচীনএকটিজনপদেরঅংশছিল।
(ক)শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
(খ)প্রাচিন জনপদ্গুলোর পরিচয় কিভাবে জানা যায়?
(গ)তাবাসসুমের দাদা প্রাচীন কোন জনপদের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
(ঘ)তাবাসসুমের দাদা প্রাচীনযে জনপদের কথা বলেছেন বঙ্গ জনপদের অবস্থান এর থেকে ভিন্ন অঞ্চলে -কথাটি বিশ্লেষন কর।
৩।হিমেল ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র।তার শখ হলো প্রাচীন কালের মানুষের ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করা। হিমেল এগুলো নিয়ে বিভিন্ন সময় প্রদর্শনির ব্যবস্থা করে থাকে।
(ক)Historia শব্দের অর্থ কী?
(খ)ইতিহাসের অলিখিত উপাদান কাকে বলে?
(গ)হিমেলের সংগ্রহে রাখা জিনিসপত্র ইতিহাসের কোন ধরনের উপাদান ?ব্যাখ্যা কর।
(ঘ)তুমি কি মনে কর, হিমেলের সংগ্রহে থাকা উপাদান ছাড়া ইতিহাসের আরোও উপাদান আছে?তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৪।বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে প্রায় প্রতি বছরই বন্যায় নদীর তীরবর্তী এলাখা প্লাবিত হ্য।বন্যার পানি নেমে গেলে তীরবর্তী এলাখায় পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে ঐ অঞ্চলে চাষাবাদ করে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে।
(ক)কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করে?
(খ)রোমে তিনজনের শাসন টেকেনি কেন? বর্ণনা কর।
(গ)উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার কোন অববাহিকার মিল পাওয়া যায়?ব্যাখ্যা কর।
(ঘ)সভ্যতা বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্ষ বিশ্লেষন কর ?
৫।
বিষয়
পূর্বপাকিস্তান
পশ্চিমপাকিস্তান
মন্ত্রণালয়েরকর্মকর্তা
১১৯জন
৯৫৪জন
কেন্দ্রীয়সরকারেরকর্মকর্তা
২৯০০জন
৪২০০০জন
গেজেটেডকর্মকর্তা
১৩৩৮জন
৩৭০৮জন
নন-গেজেটেডকর্মকর্তা
২৬৩১০জন
৮২৯৪৪জন
(ক)১৯৬৫সালেকাকেCOPএরপক্ষেপ্রেসিডেন্টপ্রার্থীকরাহয়?
(খ)মৌলিকগনতন্ত্রেরকাঠামোকীরুপছিল?
(গ)উল্লিখিতছকেপাকিস্তানিআমলেপর্বপাকিস্তানেরপ্রতিকোনধরনেরবৈষম্প্রদর্শনকরাহয়েছে? ব্যাখ্যাকর।
(ঘ)তুমিকিমনেকর, উক্তবৈষম্যইবাঙ্গালিরস্বাধিকারআন্দোলনেরএকমাত্রকারন? তোমারউত্তরেসপক্ষেযুক্তিদাও।
৬।ছকটিলক্ষকরএবংপ্রশ্নেরউত্তরদাও।
A
গণমাধ্যমের ভূমিকা
B
নারীদের ভুমিকা
C
স্বাধীনতা বিরোধীদের তৎপরতা
(ক)মুজিব নগরের প্রধানমন্ত্রীর নাম কী ছিল?
(খ)’অপারেশন সার্চ লাইট ‘ বলতে কী বুঝ?
(গ)’B-এর ভুমিকা মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল অবদান রেখেছিল? ব্যাখ্যা কর।
(ঘ)’’C’’-এর ভূমিকা ছিল বাঙ্গালির জন্য ঘৃনা তৎপরতা-এর সপক্ষে তোমার মতামত দাও?
Monday, August 3, 2020
পিক্সেল :
পিক্সেল :
আজকাল আমরা সবাই প্রায় কম বেশি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে থাকি। এই মাধ্যমগুলোতে আমরা বিভিন্ন প্রকারের ছবি ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা কি জানেন যে প্রতিটি সামাজিক যোগাযোগের মাধ্যমেই ব্যবহারিত ছবিগুলোর কিছু সঠিক মাপ রয়েছে। জানতেন না? চলুন তবে, জেনে নেয়া যাক।
কভার ফটো - ৮৫১x৩১৫ পিক্সেল।
টাইমলাইনে শেয়ার করা ইমেজের আকার - ১২০০x৬৩০ পিক্সেল।
টাইমলাইনে শেয়ার করা লিংকের ইমেজের আকার - ১২০০x৬২৭ পিক্সেল।
ফেসবুক পেজের কভার ফটো - ৮২৮x৩১৫ পিক্সেল।
হেডার - ১৫০০x৫০০ পিক্সেল।
টাইমলাইনে শেয়ার করা ইমেজের আকার - টুইটার ফিডের ক্ষেত্রে এজন্য সর্বনিম্ন ৪৪০x২২০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০২৪x৫১২ পিক্সেল।
ছবি - ১০৮০x১০৮০ পিক্সেল। কিন্তু।, ইন্সটাগ্রাম এই ছবিগুলোকে স্কেল করে থাকে ৬১২x৬১২ পিক্সেলে। যেহেতু বর্তমানে আর ব্যবহারকারীকে বাধ্যতামূলক ভাবে স্কয়ার ছবি আপলোড করতে হয়না তাই ল্যান্ডস্কেপ ইমেজের ক্ষেত্রে একজন ব্যবহারকারী সর্বোচ্চ ১০৮০x৫৬৬ পিক্সেল এবং প্রোট্রেটের ক্ষেত্রে ১০৮০x১৩৫০ পিক্সেল পর্যন্ত আপলোড করতে পারবেন।
প্রোফাইলে রাখা ফটো থাম্বনেইল - ১৬১x১৬১ পিক্সেল।
ভিডিও থাম্বনেইল - ১২৮০x৭২০ পিক্সেল।
চ্যানেল আইকন - ৮০০x৮০০ পিক্সেল।
পিনটারেস্টঃপ্রোফাইল - ১৬৫x১৬৫ পিক্সেল।
ফিচার্ড ইমেজ - ২২২x১৫০ পিক্সেল।
ছোট আইকন - ৫০x৫০ পিক্সেল।
ফিডের ইমেজের দৈর্ঘ্য - ২৩৬ পিক্সেল।
এক্সপ্যান্ড করার পর ইমেজের দৈর্ঘ্য - ৭৩৬ পিক্সেল।
ব্যাকগ্রাউন্ড ইমেজ - ১৪০০x৪২৫ পিক্সেল।
লিংকড ইন ব্লগ/স্ট্যাটাস আপডেট - ৬৯৮x৪০০ পিক্সেল।
বিঃ দ্রঃ যদি আপনার কোন প্রতিষ্ঠানের পেজ থাকে তবে সেক্ষেত্রে,
কভার ফটো - সর্বোচ্চ ৯৭৪x৩০০ পিক্সেল।
লোগো - সর্বনিম্ন ৩০০x৩০০ পিক্সেল।
Tuesday, July 28, 2020
২০০১ সাল ঢাকার নয়াবাজার কুরবানির পশুর হাটে
২০০১ সাল ঢাকার নয়াবাজার কুরবানির পশুর হাটে এই গরুটি দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা
সেদিন এতো দামে এই গরু কেউই কিনতে পারেনি।
২০১৯ সালে মাত্র ১৮ বছরে ৩০লাখ টাকা দামের গরুও কুরবানী হয়েছে
তাহলে কি মানুষ এই ১৮ বছরে ব্যাপক স্বাবলম্বি হয়েছে ব্যাপক উন্নতি করেছে।
আমি বলবো না।
এই ১৮ বছরে কিছু মানুষ বিবেক ও সততাকে বিসর্জন দিয়েছে
শিক্ষিতদের মধ্যে বেশিরভাগ অংশ প্রতারনা করছে,
রাজনীতি দুর্নীতিবাজদের হাতে চলে গেছে,
শিক্ষক সমাজ শিক্ষার নামে ব্যাবসায় নেমেছে,
অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রবনতা বেড়ে গেছে।
১৮ বছর আগে মানুষ সৎ ছিলো তাই দেড় লাখ টাকা দামের গরু কুরবানী দিতে কেউ সাহস করতে পারেনি।
আর এখন ৩০ লাখ টাকা দামের গরু লোক দেখানো জবাই দিচ্ছে কিন্তু কুরবানী হচ্ছে না।
মানুষ এখন ন্যায় নীতি বিসর্জন দিয়ে প্রতিযোগিতায় নেমেছে।
কোরবানিকে এখন বাপ দাদার ট্র্যাডিশনে পরিণত করেছে কিছু মানুষ।
কে কত টাকা দিয়ে কোরবানি দিবে!?
কত টাকার গরু কিনবে
কার গরু কতোটা বড় হবে...!!
কে কত বেশি মাংস ফ্রিজে জমা করতে পারবে।
Subscribe to:
Posts (Atom)
ইতিহাস (২য়-পত্র)
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...
-
ফয়েজ উদ্দীন মেমোরিয়ারল ডিগ্রী কলেজ নওগাঁ। নির্বাচনী পরিক্ষা-২০২২ বিষয়ঃ ইসলাম শিক্ষা(সৃজনশীল) দ্বিতীয় পত্র ...
-
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ অর্ধ বার্ষিক পরীক্ষা- 2022 ইং বিষয়ঃ ভূগোল ও পরিবেশ কোড: ১১০ শ্রেণীঃ নবম পূর্ণমানঃ৭০ ...
-
চাঁন্দাশ ডিগ্রি কলেজ মহাদেবপুর, নওগাঁ। অর্থনীতি ২য়পত্র সময়: ১.৩০ মিনিট পূর্ণমান: ৪০ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ১। দমােদর ইউনিয...